শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীতে ঘুমন্ত স্বামী আশরাফুল ইসলামের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার মাহিন্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আশরাফুল ইসলামকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় বাসের হেলপার। অভিযুক্ত রেখা খাতুনকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশরাফুলের প্রথম স্ত্রী তারাপুর গ্রামের বাড়িতে বসবাস করে। দ্বিতীয় স্ত্রী রেখা খাতুন মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকে। আশরাফুল দ্বিতীয় স্ত্রীর সাথে ভাড়া বাসায় থাকলেও মাঝে মধ্যে প্রথম স্ত্রীর কাছে যেতেন। এ নিয়ে স্ত্রী রেখা খাতুনের সঙ্গে তার কলহ চলছিল।
এই বিরোধের জের ধরে শনিবার ভোররাতে আশরাফুল ঘুমিয়ে থাকা অবস্থায় ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয় রেখা খাতুন।
বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছে।  তার দেখভালের জন্য প্রথম স্ত্রী হাসপাতালে রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে ৪০টির বেশি চেকপোস্ট ও ২১ টহল দল মোতায়েন

প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশিত সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬