রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ২২৪৯

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ২৪৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৯৪৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩৩ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২৯৭ জন, ময়মনসিংহ বিভাগের ১৫৫ জন, রাজশাহী বিভাগের ২২৪ জন, সিলেট বিভাগের ৩০ জন এবং রংপুর বিভাগের ৮২ জন রোগী রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ২২৪৯

প্রকাশিত সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬