জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নারী সংগঠন জাতীয় নারী শক্তির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য মাহমুদা মিতু ও সদস্যসচিব সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে
রবিবার (২৫ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো।
কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্যে নির্দেশনা প্রদান করা হলো।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























