সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা পর হেমায়েতপুরে মহাসড়ক থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

ঢাকার হেমায়েতপুর এলাকায় পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর বিকাল ৫ টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা।

মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এরপর ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে আজ দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে দুপুর সাড়ে ৩ টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

দুই ঘণ্টা পর হেমায়েতপুরে মহাসড়ক থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

প্রকাশিত সময় : ১০:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬