শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাড়লো এলপিজি গ্যাসের দাম

এক মাসের কম সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম।

এবার ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছে।

এ নিয়ে টানা পাঁচ মাস ধরে দেশে এলপিজির দাম বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

বিইআরসির গত ১০ অক্টোবর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা নির্ধারণ করে যা সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা ছিল।

এদিকে বুধবার দিবাগত মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার বাড়লো এলপিজি গ্যাসের দাম

প্রকাশিত সময় : ০৫:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১