সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নাছির উদ্দিনের ছেলে অটোরিকশাচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) এবং ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল (১৮)।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘‘গাইবান্ধা থেকে ঢাকাগামী রিতু পরিবহনের একটি বাস পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরো দুই জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিন্নমাত্রার সফরে অপেক্ষা ঐতিহাসিক ঘটনার

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত সময় : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫