শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন বয়কট করলেন ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বয়কটের ঘোষণা করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। আজ মঙ্গলবার দুপুরে টিএসসি’র সামনে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।

তাহমিনা আক্তার বলেন, ‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পুরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হচ্ছে। বিধায় আমি তাহমিনা আক্তার ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে ভিপি পদে প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করলাম।’

তিনি আরও বলেন, ‘এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডাকসু নির্বাচন বয়কট করলেন ভিপি প্রার্থী

প্রকাশিত সময় : ০৬:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫