শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন 

 মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০  ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের দুটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮ ঘটিকা থেকে মূল গেইটে ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের যাচাইপূর্বক কেন্দ্রে প্রবেশ করানো হয়।
দেড় ঘন্টাব্যাপী চলমান এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৩৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা  লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
পুলিশ সুপার  লিখিত পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রস্তুতির জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
একইসাথে তিনি সবাইকে এই চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন বা দালালদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার আহবান জানান।
আগামী ১৮ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
লিখিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট)  মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ)  জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি)  মো: ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন 

প্রকাশিত সময় : ১১:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫