রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, নওগাঁ ও নাটোরের একজন করে তিনজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালের আইসিইতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়।
শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় কারো করোনা ধরা পড়েনি। একই দিনে রামেক ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























