শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১৭৫৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এ বিসিএসে মোট ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি। এছাড়া নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৫০তম বিসিএসে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টায়। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে আবেদন ফরম পূরণকারীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পযন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন।

গত ১ নভেম্বর তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে রয়েছে তারাই কেবল আবেদন করতে পারবেন।

৫০তম সবচেয়ে বেশি ৬৫০টি পদ রয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০, কৃষিতে ১৫৮, শিক্ষায় ১৫৫, করে ৫৭, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১৫, তথ্যে ১৪, পরিবার ও পরিকল্পনায় ৩৬, সড়ক ও জনপথে ৩২, মৎস্যে ৫৫, আনসারে ১৩টি অন্যতম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১৭৫৫

প্রকাশিত সময় : ০৯:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫