সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী

সাংবাদিকের করা চাঁদাবাজির মামলায় এক মাস পর গ্রেপ্তার হন ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। ১০ দিন কারাভোগের পর আজ সোমবার (৫ জানুয়ারি) তাকে নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত।

১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে শিশু আদালতে নেওয়ার বিধান থাকলেও এখতিয়ারবহির্ভূতভাবে ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীর মামলা পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ নভেম্বর চাঁদাবাজির মামলা দায়েরের পর বাদি সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী নিজেও।

তবে চাঁদাবাজির মামলা হওয়ার পর এই মামলা দায়ের করায় স্পর্শকাতর হলেও এ বিষয়টি গুরুত্ব পায়নি পুলিশের কাছে।

আজ সোমবার আদালতে নেওয়ার আগেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও তার রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতটুকুই নয়, ১৭ বছর বয়সী সুরভীকে পুলিশের দেখানো ২১ বছর আমলে নিয়েই তাকে রিমান্ড দেওয়া হয়।

এক্ষেত্রে তার পড়াশোনার ক্ষয়ক্ষতির বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় বসার কথা ছিল সুরভীর। কিন্তু গ্রেপ্তার, কারাবরণ আর রিমান্ডে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে তার।

জানা গেছে, গত নভেম্বরে দুর্জয়ের দায়ের করা মামলার দুদিন পর তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন সুরভী। একদিন পর এটি মামলায় রূপ নেয়। কিন্তু ওই মামলার বিষয়টি একপ্রকার ধামাচাপা দেওয়া হয়েছে। উভয় মামলা রেকর্ড করেছিলেন ওই সময়ের ওসি মো. আব্দুল মান্নান।

এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন ওসি মো. আব্দুল মান্নান বলেন, আমি মামলা রেকর্ড করলেও ৭ ডিসেম্বর আমার ট্রান্সফার হয়ে গেছে। এসব বিষয়ে আমি আর সম্পৃক্ত নই।

এর আগে বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুকের সঙ্গে কথা হয়। ওই সময়ে সুরভীর বয়সের উল্লেখ নিয়ে কথা বলেন তিনি। তবে পরবর্তীতে ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সেই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী

প্রকাশিত সময় : ০৯:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬