শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভাকুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে । শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩ টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে এ শোকসভা শুরু হয়েছে। শোকসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত রয়েছেন।

পাঁচ হাজার মানুষের জন্য আয়োজিত এই শোকসভা ঘিরে ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন।

এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য রাখছেন।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালেদা জিয়া স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রকাশিত সময় : ০৪:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬