শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন বলে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে। এরই মধ্যে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

গণঅভ্যূত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ওই বছরের ১৬ অক্টোবর সুপ্রিমকোর্টে কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত দেন তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ১২ বিচারপতির মধ্যে নাইমা হায়দারও ছিলেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলছিল।

এদিকে কিছুদিন আগে বিদেশে থেকে পদত্যাগপত্র পাঠানো হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার

প্রকাশিত সময় : ০৪:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬