শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলি বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সুপার এম আর জামান বাঁধান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

এম আর জামান জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি), বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘‘আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ভারতহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হিলি বন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬