শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার, নির্বাচনে ঝুঁকি নেই: র‍্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র‍্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী এই বিশেষায়িত সংস্থাটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের মদনমোহন কলেজে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। তিনি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

র‍্যাব আরো জানিয়েছে, নির্বাচনকালীন প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে তাদের দল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, এবং গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি রাখা হচ্ছে।

উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা মাঠে ভোটারদের পাশে থাকব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযোগ জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেটে অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার, নির্বাচনে ঝুঁকি নেই: র‍্যাব

প্রকাশিত সময় : ০৫:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬