শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ডিসির বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।

ককটেল নিক্ষেপের পর ডিসির বাসভবনের আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে। সঙ্গে সঙ্গে ডিসির কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশসহ গোয়েন্দা সংস্থার একাধিক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাস্তার ওপর থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৭টারদিকে কে বা কারা ডিসির বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত সময় : ১১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬