শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন স্পেশাল ইউনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হওয়ার আগেই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছে

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান  জানান, রাজধানীতে ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তার পাশাপাশি বাইরে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে পুলিশি বিশেষায়িত দল-বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, নির্বাচনের আগে ঢাকায় **চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার  করা হয়েছে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ সবসময় আপনার পাশে রয়েছে।”

তিনি নিশ্চিত করেছেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট হুমকি বা নাশকতার আশঙ্কা নেই। তবে নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাখা হয়েছে। ঢাকার বিভিন্ন প্রধান সড়কে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম চলবে যাতে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন স্পেশাল ইউনিট

প্রকাশিত সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬