বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের আজকের বাজারদর

দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম কমেছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী আজ শুক্রবারও (২০ মার্চ) বিক্রি হচ্ছে স্বর্ণ।

গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিতে স্বর্ণ ও রুপার দাম যথাক্রমে ৭ হাজার ৬৯৮ টাকা এবং ৩৫০ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

স্বর্ণের আজকের বাজারদর

প্রকাশিত সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬