অতঃপর আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























