প্রকাশিত সময় :
০৩:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
১৩১
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। টানা কমতে থাকলেও হঠাৎ করে ডলারের দুর্বলতা এবং তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
বুধবার (২৫ মার্চ) স্পট গোল্ডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫৬৮ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬৯ দশমিক ৪ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে পড়ে। ফলে স্বর্ণের চাহিদা বেড়ে যায় এবং দামে ঊর্ধ্বগতি দেখা দেয়।
এদিকে তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কাও কিছুটা কমেছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ আরও বাড়ে।
একই ধারায় স্পট সিলভারের দামও ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।