বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭৮ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭৮ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৯৬টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ১৭ হাজার ৭৫৫ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৩৫টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮১ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে সাত হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজন যাত্রীই পুরুষ। এদের মধ্যে পাঁচজন পবিত্র মক্কায় ও দুজন মদিনায় ইন্তেকাল করেছেন।

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ হজযাত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭৮ হজযাত্রী

প্রকাশিত সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬