গতকাল শনিবার (২ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ রোববার (৩ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
ডিএমপির তথ্য মতে, ট্রাফিক-রমনা বিভাগে আটটি বাস, দুইটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে সাতটি বাস, দুইটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে।
অন্য দিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, সাতটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ২৮৩টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৪৫টি মামলা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























