সোমবার (৪ মে) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক ইউনিটসমূহে সঠিক তদারকি করতে ব্যর্থ হওয়া এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে এবং কমিটির সব কার্যক্রম বন্ধ থাকবে।
পৃথক এক সিদ্ধান্তে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের ঘোষিত কমিটিতে এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সুজন ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার একজন আসামি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























