বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাল হো না হো’ থেকে কেন সরে দাঁড়ান কারিনা, কী বললেন প্রীতি?

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বার বার বলেছেন—“কাল হো না হো’ সিনেমার কাজ আমি ছেড়ে দিয়েছিলাম।” সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে কারিনার এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী প্রীতি জিনতা।

‘কাল হো না হো’ সিনেমা প্রযোজনা করেছিলেন করন জোহর। শুরুতে সিনেমাটিতে অভিনয়ের জন্য কারিনা কাপুর খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। শোনা যায়, সিনেমাটির জন্য শাহরুখ খানের সমপরিমাণ পরিশ্রমিক দাবি করেছিলেন কারিনা। এ কারণে সিনেমাটিতে তার কাজ করা হয়নি।

‘কফি উইথ করন’ শোতে করন জোহর প্রীতিকে জিজ্ঞাসা করেন, “কারিনা কাপুর এই সিনেমার জন্য প্রথম পছন্দ ছিল। তুমি যখন তার জায়গায় এলে, তখন তোমার কেমন লেগেছিল?

এ প্রশ্নের উত্তরে প্রীতি জিনতা বলেন, “ধরো, তুমি কোনো দোকানে গেলে, একটা জিন্স ট্রাই করলে আর সেটা তোমার ভালো লাগল। কিন্তু তুমি সেটা কিনলে না, তাহলে সেটা তোমার নয়। এরপর অন্য কেউ এসে সেটা ট্রাই করে কিনে নিল, তখন সেটা তার হয়ে যায়।”

ঘটনার বর্ণনা দিয়ে প্রতি জিনতা বলেন, “আমার মনে আছে, তুমি যখন আমাকে ফোন করলে, আমি বলেছিলাম—‘ঠিক আছে, স্ক্রিপ্টটা শুনতে পারি?’ স্ক্রিপ্ট শোনার পর আমি ভাবলাম, ‘কারিনা কেন এই সিনেমা করতে চায় না?’ এরপর বিষয়টি নানা দিকে ছড়িয়ে পড়ল। কারিনা ছিল প্রথম পছন্দ, প্রীতি জিনতা দ্বিতীয়। আর কারিনা বলছিল, ‘আমি নিজেই না বলেছি’। তখন আমি বললাম, ‘ঠিক আছে, ধন্যবাদ কারিনা’। যাইহোক, এই সিনেমা আমার ভাগ্যেই ছিল।”

‘কফি উইথ করন’ শোয়ে প্রীতির সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ আলী খান। করন জোহর তার কাছে জানতে চান, কারিনা না কি প্রীতি—‘ন্যায়না’ চরিত্রে কে ভালো হতো? জবাবে সাইফ আলী খান বলেন, “এখন সিনেমাটি দেখলে, প্রীতিকে ছাড়া অন্য কাউকে এই চরিত্রের জন্য ভাবতেই পারি না।”

‘কাল হো না হো’ সিনেমা থেকে সরে আসার পর করন জোহরের সঙ্গে কারিনার দূরত্ব তৈরি হয়েছিল। যদিও সব মিটিয়ে আবারো তারা একসঙ্গে কাজ করেন ‘কুরবান’ সিনেমায়। এতে সাইফ আলী খানও অভিনয় করেছিলেন। এটি প্রযোজনা করেছিলেন করন জোহর।

২০০৩ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাল হো না হো’। সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন—শাহরুখ খান, সাইফ আলী খান ও প্রীতি জিনতা। এটি পরিচালনা করেন নিখিল আদভানি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘কাল হো না হো’ থেকে কেন সরে দাঁড়ান কারিনা, কী বললেন প্রীতি?

প্রকাশিত সময় : ১০:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬