গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবশেষ দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বুধবারও স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।
নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, উল্লেখিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির হারে পরিবর্তন হতে পারে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























