শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়া সাজেদুর রহমানের (৩২) লাশ প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সূর্যপাড়া এলাকার ফকিন্নি নদীর বেলী ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নৌকায় করে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬