শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে ৫ নতুন মুখ

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে শিগগিরই মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি নতুন মুখ। এর মধ্যে একজন টেকনোক্র্যাটও থাকছেন বলে জানা গেছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনেরও প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনতেই মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা করছে সরকার। পাশাপাশি রাজনৈতিক ভারসাম্য ও কর্মদক্ষতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত কার্যকর হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একাধিক সূত্রের দাবি, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ সম্প্রসারণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস হতে পারে।

নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নামও আলোচনায় রয়েছে।

সূত্র জানায়, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টন করা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে বর্তমান সরকার গঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে ৫ নতুন মুখ

প্রকাশিত সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬