সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (০৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, আজ বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই চলে যাওয়া একটি অপূরণীয় ক্ষতি।
প্রয়াত জেবুন্নেছার কর্মজীবনের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং জাতি গঠনে তাঁর অনবদ্য ভূমিকা রয়েছে। একজন গুণী ও পরহেজগার মানুষ হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারীকে হারাল
শোকবার্তায় ডা. শফিকুর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং স্বজনদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















