বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না’, ছাত্রীদের নিয়ে কড়া মন্তব্য এমপি মানসুরার

তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেন, জুলাই একবারই এসেছিল, তখন হলের তালা ভাঙা ছিল দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানো।

নিজের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই একবারই এসেছিল।

মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাঙা জোয়ারকে সাপোর্ট দিয়েছিল সারা দেশের মানুষ। কারণ সেটি ছিল দীর্ঘদিনের এক নিষ্পেষণের বিরুদ্ধে দাঁড়ানো।

মানসুরা আলম বলেন, এরপর যতবার তালা ভেঙে বের হয়েছে, ততবারই হয়েছে নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীকে সার্ভ করতে। ব্যাপারটা এখন হাস্যকর পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না, তা এই মেয়েদের কেউ বোঝান। দুই দিন পরেই উপলব্ধি করবে যে তাদের ব্যবহার করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখন সে উপলব্ধিটা করেছে।

রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণ কম থাকার কারণ জানতে এই ‘তালাভাঙা’ প্রবণতার দিকে তাকাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তারা কী চায় নিজেও জানে না, কিন্তু আরেকজন কেন এম্পাওয়ার্ড হবে, সেটা আটকাতে চায়। আর বরাবরের মতোই যে গোষ্ঠীটা মেয়েদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চায়, সেসব সংস্থারও টার্গেট হবে।

1

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না’, ছাত্রীদের নিয়ে কড়া মন্তব্য এমপি মানসুরার

প্রকাশিত সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬