ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দুই বড় প্রতিযোগিতা উয়েপা ইউরোপা লিগ ও উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল নিশ্চিত হয়েছে। সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে চারটি দল।
ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাস্টন ভিলা ও ফ্রেইবুর্গ।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দেয়।
দুই লেগ মিলিয়ে ইংলিশ ক্লাবটির জয় ৪-১ ব্যবধানে।
অন্যদিকে ফ্রেইবুর্গ নিজেদের মাঠে ব্রাগাকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৩-২ ব্যবধানে।
এদিকে কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস ও রায়ো ভায়োকানো।
ক্রিস্টাল প্যালেস দ্বিতীয় লেগে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জয় পায়।
অন্যদিকে রায়ো ভায়োকানো দুই লেগেই ১-০ ব্যবধানে হারিয়েছে স্টার্সবুর্গ আলসাসকে। দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলেই ফাইনালে পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি।
আগামী ২০ মে অনুষ্ঠিত হবে ইউরোপা লিগের ফাইনাল, আর ২৭ মে মাঠে গড়াবে কনফারেন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ।
সূত্র: কালের কণ্ঠ

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























