রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে সর্বশেষ বৃহস্পতিবার (০৭ মে) স্বর্ণের দাম সমন্বয় করা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবশেষ দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বুধবারও স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।

নতুন দাম অনুযায়ী, আজ রোববার (১০ মে) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, উল্লেখিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির হারে পরিবর্তন হতে পারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের সরবরাহ ও দামের ওপর ভিত্তি করেই নিয়মিত এই সমন্বয় করা হচ্ছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে দুই বার দাম বাড়ায় বিয়ের মৌসুম বা সাধারণ বিনিয়োগকারীদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশিত সময় : ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬