বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশে গুলিবিদ্ধ যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে পথচারীরা রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা যুবককে গুলি করে হত্যার পর ঘটনাস্থল ত্যাগ করে। তবে হত্যার সঠিক সময় ও কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশে গুলিবিদ্ধ যুবকের লাশ

প্রকাশিত সময় : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬