রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (১৫ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুস্তাক,সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার,সাজ্জাদ হোসেন, মমিন উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

প্রকাশিত সময় : ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬