মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জনগণের ঐক্য ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে’

যেকোনো পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর। তিনি বলেন, ‘জনগণের ঐক্য ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। কোনো পশ্চাদপসরণ হবে না।’

সোমবার ইরানি জাতির উদ্দেশে দেওয়া প্রথম বার্তায় তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্র, কূটনৈতিক অঙ্গন এবং দৃঢ় প্রতিরোধ নিয়ে রাস্তায় নেমে আসা জনগণ—সবকিছুই প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে, কীভাবে শত্রুকে অসহায় করে দেওয়া যায়।’

জোলঘাদর আরও বলেন, “এখন আগের যেকোনো সময়ের চেয়ে দেশটির ঐক্য ও সংহতি বেশি প্রয়োজন, যাতে আমেরিকান ও জায়নবাদীরা এই ক্ষেত্রেও হতাশ হয়।”

তিনি কর্মকর্তাদের উদ্দেশে আহ্বান জানান, যেন তারা বিভেদমূলক মন্তব্য বা পদক্ষেপ থেকে বিরত থাকেন এবং জনগণ ও দেশের সহায়তায় কাজ করেন, যাতে জাতীয় ঐক্য অটুট থাকে।

তিনি আরও বলেন, “ঐক্য ও সংহতির ক্ষেত্রটিও এই সংগ্রামের আরেকটি ফ্রন্ট। বিভেদ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কথা বা কাজ এড়িয়ে চলতে হবে। এটা ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘জনগণের ঐক্য ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে’

প্রকাশিত সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬