বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৈরী আবহাওয়ার মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। আছে যাত্রীদের ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ। এ নিয়ে যাত্রীদের অভিযোগও রয়েছে।

অনেকে বলছেন, টিকিট কেটেও নির্ধারিত আসন পাননি। অনেকে ট্রেনেও উঠতে পারেননি। এই অবস্থা ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।

রেলওয়ের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লেগেছে। দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।’

ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে তিনি জানান, এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও বিশৃঙ্খলা এড়াতে অনেক ক্ষেত্রে ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল

প্রকাশিত সময় : ০২:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬