বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১ হাজার ১১৮টি শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫টি শিশু। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭২টি শিশুর মৃত্যু হয়েছে। আর ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৮টি শিশু। অর্থাৎ গত আড়াই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৬০টি শিশু প্রাণ হারাল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৫৬। এই সময়ের মধ্যে আক্রান্ত ৯৩৩টি শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ১০৩টি শিশু।

সরকারি হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৪৬৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ৪৯ হাজার ৯০৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১১৮

প্রকাশিত সময় : ০৫:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬