শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে একটি স্কুলও মিড ডে মিল ছাড়া থাকবে না: শিক্ষামন্ত্রী

আগামী ২ মাসের মধ্যে সরকার সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুল মাঠে জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

মন্ত্রী আরও জানান, আগামীতে একটি স্কুলও মিড ডে মিল ও ড্রেস ছাড়া থাকবে না। এসময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শিশুদের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেও জানান এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, সারাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এখন থেকে আনন্দের সাথে শিশুরা শিক্ষা জীবন শুরু করবে। যেখানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন বিদেশী ভাষায় শিশুকাল থেকেই তারা দক্ষ হয়ে গড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কারামুক্ত হয়ে বাড়িতে ফিরলেও আইভীকে থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে

আগামীতে একটি স্কুলও মিড ডে মিল ছাড়া থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত সময় : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬