প্রকাশিত সময় :
১০:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
১
যুক্তবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদ সদস্য ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই উন্মত্ত কুকুরগুলোর লাগাম টেনে ধরতে হবে এবং তাদের জায়গা বুঝিয়ে দিতে হবে।”
তিনি আরও লেখেন, “আজ রাতেই দখলকৃত ভূখণ্ডের আকাশের দিকে নজর রাখুন।”
তার এই মন্তব্যকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।এর আগে রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েল বিমান হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর স্থাপনা। অন্যদিকে হামলাকে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
রেজায়ির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, বৈরুতে হামলার ঘটনায় ইরান সরাসরি বা পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে বা কখন তা কার্যকর হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও নিবিড়ভাবে নজর রাখছে।