প্রকাশিত সময় :
০৫:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
১১
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘোষিত রুটিন অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমানে পরীক্ষার সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা রমজান মাস শুরুর আগেই শেষ করার বিষয়ে স্টেকহোল্ডারদের পক্ষ থেকে মতামত এসেছিল। সেই বিবেচনায় পরীক্ষার রুটিন প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।
তবে ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব এলে বিষয়টি নিয়ে আলোচনা করা হতে পারে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা ঘোষিত রুটিন অনুযায়ী হবে। এ মুহূর্তে রুটিন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।