বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শুভেচ্ছা ও সচেতনতামূলক বার্তা প্রকাশ করেছেন ডেইলি দেশ নিউজ ডটকম-এর প্রকাশক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রায়হান রোহান।
দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি শিশুশ্রম নির্মূলে সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশিত বার্তায় রায়হান রোহান বলেন, “শিশুরা একটি জাতির ভবিষ্যৎ এবং উন্নয়নের প্রধান ভিত্তি। তাদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা এবং সুস্থ বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ আজও বহু শিশু দারিদ্র্য, বৈষম্য ও নানা প্রতিকূলতার কারণে শ্রমে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি বলেন, শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি মানবাধিকার লঙ্ঘনেরও একটি বড় উদাহরণ।
শিশুশ্রমের কারণে অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ফলে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে পূর্ণাঙ্গ অবদান রাখার সুযোগ হারায়।
রায়হান রোহান আরও বলেন, “শিশুদের হাতে বই, খাতা ও কলম তুলে দেওয়ার পরিবর্তে যদি তাদের শ্রমে নিয়োজিত করা হয়, তবে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন কখনোই সম্ভব হবে না। তাই শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি।
” তিনি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সমাজের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে আমাদের অঙ্গীকার হোক— কোনো শিশুকে শ্রমে নয়, শিক্ষায় যুক্ত করা। শিশুশ্রমমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের হাসি, স্বপ্ন ও সম্ভাবনাই হোক আমাদের আগামীর শক্তি।”
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ডেইলি দেশ নিউজ ডটকম-এর প্রকাশক রায়হান রোহানের এই বার্তা শিশু অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ।

নিজস্ব প্রতিবেদক : 























