শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুদান বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে অনুদানের অর্থ তুলে দেন ৩০৭, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিলকিস ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছেন। উৎসবের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই মূলত ঈদের আগে এই অনুদান পৌঁছে দেওয়ার কথা ছিল।” তবে নিজের হজ পালনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার পবিত্র হজে যাওয়ার কারণে সঠিক সময়ে এটি বিতরণ করা সম্ভব না হলেও, হজ থেকে ফিরে এসেই আমি এই বিতরণ কার্যক্রম শুরু করেছি।”

জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র ঈদুল আজহার আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং উৎসব উদযাপনে সহায়তা করতেই প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সঠিক নিয়মে প্রকৃত দুস্থ ও অসহায়দের তালিকা তৈরি করে এই অনুদান পৌঁছে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম

প্রকাশিত সময় : ১১:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬