বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশি-সাদা রঙের উন্মাদনায় মুখর সমুদ্রশহর কক্সবাজার

বিশ্বকাপ ফুটবল ঘিরে কক্সবাজারে শুরু হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। আকাশি-সাদা পতাকায় সেজেছে শহরের বিভিন্ন সড়ক। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে সোমবার (১৫ জুন) বিকেলে শত শত সমর্থক অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় পর্যটন নগরীজুড়ে।রাইজিংবিডি.কম

এদিন, বিকেলে শহরের বাহারছড়া গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার এবং প্রিয় ফুটবলারদের ছবি সংবলিত ফেস্টুন। আবার প্রতিপক্ষ ব্রাজিলের সমর্থকদের জ্বালাতে আর্জেন্টিনার সমর্থকদের হাতে বিভিন্ন সাইজের পানীয় সেভেন আপের বোতলও দেখা যায়।

শোভাযাত্রাজুড়ে সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন। ডিজে গানের তালে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন তারা। পুরো আয়োজন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা সমর্থক সোহাগ হাসান মাহিন বলেন, “মেসিদের খেলা আমাদের কাছে শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, এটি আনন্দ আর আবেগের এক অনন্য উৎসব। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মেছে, যা সময়ের সঙ্গে আরো গভীর হয়েছে। সেই ভালোবাসা ও সমর্থনের প্রকাশ ঘটাতেই আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।”

আয়োজক অনিক হাব্বী বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আমাদের বিশ্বাসের জায়গা খুবই শক্ত। দলে রয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি লিওনেল মেসি। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা পুরো দলকে অনুপ্রাণিত করে। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আর্জেন্টিনা এবারো বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার এবং শিরোপা ধরে রাখার সামর্থ্য রাখে। এই আস্থা ও ভালোবাসার প্রকাশ ঘটাতেই আমরা আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছি।”

আর্জেন্টিনার একজন ক্ষুদে সমর্থক

শোভাযাত্রা দেখতে আসা এক পর্যটক বলেন, “কক্সবাজারে এসে এমন উৎসবমুখর পরিবেশ দেখবো ভাবিনি। মনে হচ্ছে, পুরো শহর যেন ফুটবল উৎসবে মেতে উঠেছে।”

রহিম উদ্দিন বলেন, “ফুটবল আমাদের সবার আবেগের জায়গা। ছোটকাল থেকে আর্জেন্টিনাকে সমর্থন করি। তাই আজকের এই আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমার আশা এবারো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।”

সমর্থকদের দাবি, বিশ্বকাপ চলাকালে আরো নানা আয়োজনের মাধ্যমে তারা আর্জেন্টিনার প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করবেন। তাদের উচ্ছ্বাস আর অংশগ্রহণে সমুদ্র শহর কক্সবাজারে এখন বইছে আকাশি-সাদা আবেগের জোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অভিনেত্রীর আত্মহত্যা, মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে স্ক্রীনশট ফাঁস

আকাশি-সাদা রঙের উন্মাদনায় মুখর সমুদ্রশহর কক্সবাজার

প্রকাশিত সময় : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬