রাজশাহী নগরীর অটোরিকশার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিটি করপোরেশন ভাড়া না বাড়ালেও অটোরিকশার চালকরা নিজেরা হঠাৎ করে ভাড়া বাড়িয়েছে। সর্বনিম্ন ভাড়া ৫ টাকার পরিবর্তে তারা নিচ্ছে ১০ টাকা। এছাড়া বিভিন্ন রুটে ভাড়া বাড়িয়ে যাত্রীদের নিকট থেকে তারা বাড়তি ভাড়া আদায় করছে।
বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে অটোরিকশা চালকদের তর্ক বির্তক হচ্ছে। বিষয়টি সিটি করপোরেশনের দৃষ্টিতে এলে বৃহস্পতিবার (১৮ জুন) অটোরিকশার ভাড়া না বাড়ানোর গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি। বিজ্ঞপ্তিতে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, অটোরিকশা চালকরা যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে, তা তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভাড়া বাড়ানো হয়নি বলে চালক ও যাত্রীদের জানিয়ে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ ও রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।

রায়হান রোহানঃ 























