বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর ভাঙার খবর জানালেন মোনালিসা

মোজেজা আশরাফ মোনালিসা। একসময় ছোটপর্দা ও মডেলিং জগতে দাপুটে উপস্থিতি ছিল তার।  অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত সময় কাটানো এই অভিনেত্রী এখন দীর্ঘদিন ধরেই দেশের শোবিজ থেকে অনেকটা দূরে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা মোনালিসা নিজের ব্যক্তিজীবনের নানা উত্থান-পতন পেরিয়ে কেমন আছেন—জন্মদিনে দেওয়া এক আবেগঘন বার্তায় যেন তারই আভাস দিয়েছেন।

৫ অক্টোবর ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে জীবনের নানা অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, পাওয়া-না পাওয়ার কথা স্মরণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। মোনালিসা লিখেছেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

জীবনের উত্থান-পতনের কথাও তুলে ধরেছেন তিনি। মোনালিসার ভাষায়, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’ জন্মদিনে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন মোনালিসা। তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

 ২০১২ সালে ক্যারিয়ারের সাফল্যের সময় নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্কে সংসার শুরু করেন। একই সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও কাজ শুরু করেন তিনি। তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের বছরখানেকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন দুজন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এই অভিনেত্রী। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভাবনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঘর ভাঙার খবর জানালেন মোনালিসা

প্রকাশিত সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬