সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, আরও পড়ো, আরও শেখো এবং সঠিক লক্ষ্য নির্ধারণ করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে হবে।Geographic

শনিবার (২০ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনোই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও মর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা ও নিষ্ঠা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, রাজশাহীকে একসময় “গ্রিন অ্যান্ড ক্লিন সিটি” হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতা রয়েছে। একসময় লন্ডন স্কুল অব ইকোনমিক্স রাজশাহীকে বিশ্বের অন্যতম বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের ভারতের সাবেক রাষ্ট্রপতি এ. পি. জে. আব্দুল কালামের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন তিনি।

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের দেশের “রাষ্ট্রদূত” হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে মার্জিত আচরণ ও সুমিষ্ট বাচনভঙ্গির মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

তিনি ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে আরও বড় পরিসরে এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংবর্ধনা আয়োজনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অন্য হাতে

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত সময় : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬