বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপির নির্দেশনা

আগামী ২৬ জুন পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।Maps

মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ২৬ জুন রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকর দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য কিংবা অন্য কোনো ক্ষতিকর বস্তু বহন করা যাবে না। তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারিসহ ধারালো বা আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধের স্বার্থে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহন এবং ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনদুর্ভোগ বা গণউপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দের মাইক ও স্পিকার ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

আরএমপি জানিয়েছে, জারিকৃত এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপির নির্দেশনা

প্রকাশিত সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬