হজ অফিস জানিয়েছে, ১৮০টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৬১ হাজার ৭১৫ জন হাজি দেশে ফিরেছেন।
এছাড়া অন্যান্য বিমানসংস্থার মাধ্যমে আরও ৪ হাজার ২০০ হাজি দেশে ফিরেছেন। অবশিষ্ট হাজিরা পর্যায়ক্রমে নির্দিষ্ট বিমানসংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরবেন বলে ওই কর্মকর্তা জানান।
এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫৫ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। আর হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য মতে, এবার বাংলাদেশের মোট হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























