ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যমের খবর অনুযায়ী, কেরমান প্রদেশে গাড়ি উল্টে আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহ নিহত হন।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা তাকে একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান, যেখানে তিনি আঘাতজনিত কারণে মারা যান।
কর্তৃপক্ষ ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে, আকবরজাদেহ আইআরজিসি নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং হরমুজ প্রণালীর বিষয়াবলী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি হুমকি এবং নৌ প্স্তুতি বিষয়ে তার বক্তব্য প্রায়শই উদ্ধৃত করা হতো।
২০২৬ সালের শুরুতে নৌচলাচল নিষেধাজ্ঞার কারণে তার ওপর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র: গালফ নিউজ

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























