বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা!

ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম বহু প্রতীক্ষিত প্রজেক্ট হলো আল্লু অর্জুন এবং ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’। সান পিকচার্সের প্রযোজনায় প্রায় ৮০০ কোটি টাকার বিগ বাজেট সায়েন্স ফিকশন অ্যাকশন এন্টারটেইনারটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে এই ছবির হাত ধরেই পর্দায় প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন অল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন।

তবে এবার এই প্যান-ইন্ডিয়া ছবিকে ঘিরে সামনে এলো এক মস্ত বড় চমক। শোনা যাচ্ছে, ছবিতে যোগ দিতে চলেছেন দক্ষিণ ভারতের সেনসেশনাল ডান্সার ও অভিনেত্রী শ্রীলীলা। ‘পুস্পা ২’ ছবিতে অল্লু অর্জুন এবং শ্রীলীলার ইলেকট্রিপাইং ডান্স নাম্বারটি দেশজুড়ে ঝড় তুলেছিল। রূপালি পর্দায় তাদের অন-স্ক্রিন রসায়ন এবং নাচের যুগলবন্দি রাতারাতি দর্শকদের ফেভারিট হয়ে ওঠে। এবার সেই ম্যাজিকই কি আবার ‘রাকা’ ছবিতে ফিরতে চলেছে?

বলিউড বাবল-এর সাম্প্রতিক একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি শ্রীলীলাকে ‘রাকা’ ছবির শুটিং সেটে বেশ কয়েকদিন ব্যাক-টু-ব্যাক দেখা গিয়েছে। অল্লু অর্জুন যখন ছবির একটি গুরুত্বপূর্ণ শিডিউলের শুটিং করছিলেন, তখনই সেটে হাজির ছিলেন এই অভিনেত্রী। নির্মাতাদের তরফ থেকে এখনও পর্যন্ত শ্রীলীলার চরিত্রের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা কনফার্মেশন না দেওয়া হলেও, ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন— ছবিতে অবশ্যই স্পেশাল কিছু করতে চলেছেন তিনি। তা কোনও ক্যামিও চরিত্র হতে পারে, কিংবা ‘পুস্পা ২’-এর মতো আরও একটি ধামাকাদার ডান্স ট্র্যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা!

প্রকাশিত সময় : ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬