বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী

একটি লাচ্ছির দোকানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় সমালোচনা।

অভিযোগ ওঠে, ক্যামেরার সামনে স্থানীয় লাচ্ছির প্রশংসা করলেও বাস্তবে তিনি সেটি পান করেননি। তবে এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’খ্যাত এই অভিনেত্রী।

বিতর্কের সূত্রপাত ভারতের বারাণসীর একটি জনপ্রিয় লস্যির দোকানে ভাগ্যশ্রীর সফরকে কেন্দ্র করে। সেখানে তিনি একটি ভিডিওতে দোকানের লস্যির প্রশংসা করেন।

অভিনেত্রীর দাবি, একটি ঘটনার আংশিক ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পুরো ঘটনা না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ভাগ্যশ্রীর এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকে পুরো ভিডিও প্রকাশের দাবি তুলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী

প্রকাশিত সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬